

বগুড়া সংবাদ : শুক্রবার সকালে বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে বগুড়া মহানগর জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। তারবিয়াত সেক্রেটারী অধ্যাপক আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও নগর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন নগর সহকারী সেক্রেটারী রফিকুল আলম, নগর কর্মপরিষদ সদস্য নিজাম উদ্দিন, মাওলানা মাছুদার রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দুনিয়ায় জীবন খুবই সংক্ষিপ্ত এই জীবনকে কাজে লাগিয়ে পরকালীন জীবনের জন্য কাজ করতে হবে। জ্ঞান অর্জনে গুরুত্ব দিতে হবে, অগ্রসর কর্মীদের বেশি বেশি কুরআন ও হাদিস অধ্যয়ন করতে হবে। পারিবারিক জীবনে পরিশুদ্ধতার জন্য পরিবারের দিকে বিশেষ নজরদারি করতে হবে। হিম্মত নিয়ে আন্দোলনের কাজে ভুমিকা পালন করতে হবে, সাহস নিয়ে আল্লাহর উপর ভরসা করে কাজ করলে সফলতা আসবেই, ইনশাআল্লাহ্।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা