সর্বশেষ সংবাদ ::

মাদ্রাসায় কিশোরকে বলৎকার, শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

বগুড়া সংবাদ  : বগুড়ার আদমদীঘিতে মাদ্রাসার (১১) এক কিশোরকে বলৎকারের ঘটনা ঘটেছে। গতকাল  বুধবার রাতে ওই কিশোরের মা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে আদমদীঘি থানায় এজাহার দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন। ঘটনাটি ঘটে উপজেলার সদর ইউনিয়নের শিয়ালশন রাস্তায় অবস্থিত দারুল ফুরকান ইসলামিয়া মাদ্রাসায়।

জানা যায়, ওই মাদ্রাসার ১১ বছরের ওই কিশোর আবাসিক বোডিংয়ে মক্তব শ্রেনীতে দীর্ঘদিন ধরে পড়াশুনা করে আসছিলেন। মঙ্গলবার বেলা ১০ টার দিকে সবার অগোচরে জোর পূর্বক বলৎকার করে এক (১৬) শিক্ষার্থী। এতে ভয় পেয়ে পেয়ে সে মাদ্রাসা থেকে মার কাছে চলে যায় ভুক্তভোগী। এর আগেও সহপাঠীদের কাছ থেকে একই ধরনের নির্যাতনের শিকার হলে তিনি শিক্ষক ইউসুফ সরদারকে জানালেও শিক্ষক নীরব থাকায় অপরাধের মাত্রা আরও বেড়ে যায়। উল্টো তার সাথে অসুলোভ আচরণ করেন। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, ভুক্তভোগীর মা এজাহার দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

Check Also

শোডশেডিং কমাতে স্বল্প খরচে মডেল বিদ্যুৎ প্ল্যান্ট দেখালো আদর্শ স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা

বগুড়া সংবাদ : দেশে অব্যাহত বিদ্যুতের ভয়ারহ শোডশেডিং কমাতে অল্পখরচে দুর্নীতি মুক্ত বিদ্যুত প্ল্যান্ট নির্মানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *