সর্বশেষ সংবাদ ::

সোনাতলা পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা

বগুড়া সংবাদ  :  বগুড়ার সোনাতলা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোনাতলা পৌর প্রশাসক ও এসিল্যান্ড জুয়েল মিয়া গতকাল সোমবার (২৭ জুলাই) দুপুরে পৌরসভার মিনি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব ও উন্নয়নে মোট আয় ধরা হয়েছে ৩৬ কোটি, ৫৪ লাখ ৬৭ হাজার ১৮০ টাকা এবং রাজস্ব ও উন্নয়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ২৭ লাখ ৮৫ হাজার টাকা। প্রস্তাবিত বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ২৬ লাখ ৮২ হাজার ১৮০ টাকা। পৌর প্রশাসক জুয়েল মিয়া উপরোক্ত বাজেট ঘোষণা করেন। এ সময় বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ হুমায়ুন কবির, উপ-সহকারী প্রকৌশলী আবু শাহিন,প্রধান সহকারী রুহুল আমিন রাজু,হিসাব রক্ষক নূরুল ইসলাম পান্নু,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু,সাংবাদিক ইকবাল কবির লেমন ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন সরকারি নাজির আখতার কলেজের প্রভাষক আসাদুজ্জামান আসাদ,সহকারী শিক্ষা কর্মকর্তা তৃষ্ণা তরফদার,বিশিষ্ট ব্যবসায়ী মহিদুল হাসান শাহিন,উপজেলা কৃষকদলের আহবায়ক এমদাদুল হক বাদশা, সোনাতলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোশাররফ হোসেন মজনু, এস্পা সংস্থার নির্বাহী পরিচালক রেজাউল করিম, সোনাতলা সদর ইউনিয়ন কৃষকদলের সভাপতি জিয়াউর রহমান জুয়েলসহ পৌর সভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী।

 

Check Also

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি হওয়ায় রেজাউল করিম বাদশা এমপিকে বগুড়া সিটি কর্পোরেশনের সংবর্ধনা

বগুড়া সংবাদ  : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বগুড়া সদর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *