সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে অধ্যক্ষ শাহাবুদ্দিন জামায়াতের প্রতিটি দায়িত্বকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে

বগুড়া সংবাদ : জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, সংগঠনের প্রতিটি দায়িত্বকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে। একজন ইসলামী আন্দোলনের নেতার সর্বপ্রথম পরিচয় হবে তাকওয়া, সততা, আমানতদারিতা ও আত্মত্যাগ। চরিত্রবান নেতৃত্বই সমাজে আস্থা সৃষ্টি করে এবং মানুষের হৃদয়ে স্থান করে নেয়। তাই সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সাংগঠনিক জীবনে ইসলামী আদর্শের বাস্তব অনুসরণ নিশ্চিত করতে হবে। একটি আদর্শ সমাজ গঠনে কেবল রাজনৈতিক কর্মকাণ্ডই যথেষ্ট নয়, মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো। তিনি শনিবার বিকেলে বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে বগুড়া জেলা জামায়াতে ইসলামী আয়োজিত দিনব্যাপী জেলার ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মানছুরুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রব্বানী, কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সদস্য অধ্যক্ষ ড. আব্দুল আজিজ, বগুড়া মহানগর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক। আরো বক্তব্য রাখেন অধ্যাপক মুন্সী আব্দুল বাছেদ, মাওলানা আব্দুল হাকিম সরকার, মিজানুর রহমান, নুর মোহাম্মাদ আবু তাহের, ছাত্রশিবির বগুড়া জেলা পশ্চিমের সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ।
সম্মেলনে বিশেষ অতিথি গোলাম রব্বানী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্যই ছিল সাংবিধানিক সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু সরকার ক্ষমতায় গিয়েই ফ্যাসিবাদী শাসনের পথে হাঁটছে। মুখে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলা হলেও বাস্তবে সরকার উল্টো পথে হাঁটছে।

Check Also

ভিডিও-সংবাদ ভাইরাল হওয়ার পর বগুড়ায় ছোরা প্রদর্শনকারী রনি গ্রেফতার, অস্ত্র উদ্ধার

বগুড়া সংবাদ : বগুড়ায় দলিল লেখক সমিতির নির্বাচনে ছোরা প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টির ঘটনায় ভাইরাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *