সর্বশেষ সংবাদ ::

বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের বগুড়া জেলা শাখার  নতুন কমিটি ঘোষণা

বগুড়া সংবাদ : বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন, বগুড়া জেলা শাখার উদ্যোগে বুধবার( ২২ জুলাই ) বগুড়া উডবার্ন হলে অনুষ্ঠিত এক সভায় সংগঠনের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কমিটিতে গৃহ নির্মাণ পরিষদের উপদেষ্টা মো. কামরুল আলম রিপুকে সভাপতি, বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের সাবেক সভাপতি মো. আলমগীর হোসেন আলমকে কার্যকরী সভাপতি, বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিঠুকে সাধারণ সম্পাদক এবং বগুড়া জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. ফেরদৌস আলমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত কমিটির নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং শ্রমিকদের সার্বিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Check Also

বগুড়ায় বেকারি শ্রমিক নূর মোহাম্মাদ রাঙ্গার  গ্রেফতারের দাবিতে  মানববন্ধন

বগুড়া সংবাদ : বগুড়ায় বেকারি অ্যান্ড কনফেকশনারি শ্রমিক  নূর মোহাম্মাদ রাঙ্গার গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *