সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় প্রগতি সংঘের বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প, ২৫০ রোগীর চিকিৎসা

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়ায় প্রগতি সংঘের উদ্যোগে এবং গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) প্রগতি সংঘের কার্যালয়ে আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরুখ খান।
এ সময় উপস্থিত ছিলেন প্রগতি সংঘ ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, সাধারণ সম্পাদক এমডি শিমুল, সহ-সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রতন আলী মিস্ত্রি, কোষাধ্যক্ষ গুলজার হোসেন শখ, ক্রীড়া সম্পাদক বাপ্পির রায়হান, দপ্তর সম্পাদক রেজাউল করিম জুয়েল, প্রচার সম্পাদক নাদিম মোস্তফা, সদস্য মাসুদ রানা, রকি, আমিনুল, হাকিম, শামীম, সুমন, আছলামসহ সংঘের অন্যান্য নেতৃবৃন্দ।
ক্যাম্পে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা অসহায় ও সাধারণ রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, ব্যবস্থাপত্র প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। এছাড়া ছানিপড়া রোগী শনাক্ত করে তাদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়।
দিনব্যাপী এ চক্ষু সেবা ক্যাম্পে মোট ২৫০ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

Check Also

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার

বগুড়া সংবাদ  : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *