সর্বশেষ সংবাদ ::

কাহালুতে পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রামে পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলো—ভালতা গুচ্ছগ্রামের ফারুক মণ্ডলের দুই সন্তান সুরাইয়া (৫) ও ফাহিম (৮) এবং একই গ্রামের আসাদুল ইসলামের ছেলে জাকিরুল (৬)।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে তিন শিশু নিজ নিজ বাড়ি থেকে বের হয়ে যায়। পরে দুপুর ১টার দিকে গুচ্ছগ্রামের বাসিন্দা সালমা খাতুন পুকুরে জাকিরুলের মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ফাহিম ও সুরাইয়াকে খুঁজে না পেয়ে তাদের স্বজনরা স্থানীয়দের সহযোগিতা চান। পরে স্থানীয় বাসিন্দা মিঠু প্রামাণিক পুকুর থেকে ফাহিমের মরদেহ উদ্ধার করেন। সুরাইয়ার মরদেহ না পাওয়ায় কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে তল্লাশি চালিয়ে সুরাইয়ার মরদেহ উদ্ধার করেন।
কাহালু থানার এসআই (নিরস্ত্র) ব্রজেন চন্দ্র মাহাতো সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
একসঙ্গে তিন শিশুর মৃত্যুতে ভালতা গুচ্ছগ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Check Also

বগুড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি. নং রাজ-১৯৬২)-এর নবনির্বাচিত কমিটি-২০২৬-এর অভিষেক  শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *