সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় বাংলাদেশ সংযুক্ত নির্মাণ ও কাঠ শিল্প শ্রমিক ফেডারেশনের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  : বাংলাদেশ সংযুক্ত নির্মাণ ও কাঠ শিল্প শ্রমিক ফেডারেশনের (রেজি. নং: বি-২০৫০) প্রতিনিধি সভা-২০২৬ বুধবার (২২ জুলাই) সকালে

বগুড়া শহরের গোহাইল রোডস্থ উদয়ন হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
 সভাপতিত্ব করেন বাংলাদেশ সংযুক্ত নির্মাণ ও কাঠ শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুল আলম রিপু।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ সংযুক্ত নির্মাণ  এবং কাঠ শিল্প শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  ও  বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের
সাবেক সভাপতি মো. আলমগীর হোসেন আলম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের  সাধারণ সম্পাদক  মোকাদ্দেম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফ আলী, কার্যনির্বাহী সদস্য আলহাজ আমিরুল ইসলাম আমির, বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের সভাপতি মো. নজরুল ইসলাম পাতু এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান।
প্রতিনিধি সভায় বাংলাদেশ সংযুক্ত নির্মাণ ও কাঠ শিল্প শ্রমিক ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন জেলার বেসিক শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Check Also

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার

বগুড়া সংবাদ  : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *