সর্বশেষ সংবাদ ::

বগুড়া মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  বুধবার সন্ধ্যায় বগুড়ার কলোনীস্থ শাহওয়ালীউল্লাহ মিলনায়তনে বগুড়া মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মহানগর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী রফিকুল আলম, এ্যাডভোকেট আল আমিন, এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, ড. মাওলানা হেদায়েতুল ইসলাম, এ্যাডভোকেট শাহীন মিয়া, এ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ। সভায় মহানগরীর ওয়ার্ড ও ইউনিয়ন আমীর সেক্রেটারীগন অংশ গ্রহণ করে। সমাবেশে প্রধান অতিথি আল্লাহ কে ভয় করে জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিয়ে দায়িত্বশীলদের আরো বেশী পথ চলার জন্য আহবান জানান।

Check Also

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার

বগুড়া সংবাদ  : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *