সর্বশেষ সংবাদ ::

সংস্কারের পর শিবগঞ্জের হেলিপ্যাডে প্রথম অবতরণ করলেন সেনাপ্রধান

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া)  অযত্ন-অবহেলায় পড়ে থাকা বগুড়ার শিবগঞ্জ উপজেলার হেলিপ্যাডটি সংস্কারের পর প্রথমবারের মতো সেখানে অবতরণ করলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (৮ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে শিবগঞ্জে এসে তিনি ওই হেলিপ্যাডে অবতরণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবগঞ্জে বহু আগে একটি হেলিপ্যাড নির্মাণ করা হলেও দীর্ঘদিন সংস্কারের অভাবে সেটি কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। বছরের পর বছর এটি অযত্নে থাকলেও সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে হেলিপ্যাডটি সংস্কার করা হয়। সংস্কারকাজ শেষ হওয়ার পর এটিই সেনাপ্রধানের প্রথম অবতরণ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর হেলিপ্যাডটি আবার ব্যবহারে আসায় গুরুত্বপূর্ণ সরকারি ও রাষ্ট্রীয় সফরে এটি কাজে লাগানো সম্ভব হবে। সেনাপ্রধানের অবতরণের মধ্য দিয়ে হেলিপ্যাডটির কার্যকর ব্যবহার আবারও শুরু হলো।

Check Also

ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমি বগুড়ার উদ্যোগে আসিফ সিরাজ রব্বানী ও সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলকে সংবর্ধনা প্রদান

বগুড়া সংবাদ : গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ইয়ং টাইগার্স …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *