সর্বশেষ সংবাদ ::

লাইসেন্স নবায়ন ছাড়াই ব্যবসা পরিচালনা অপরাধে তিন মৎস্য খাদ্য ভান্ডারকে জরিমানা

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে লাইসেন্স নবায়ন ছাড়াই মৎস্য খাদ্য ভান্ডার পরিচালনার অপরাধে তিনটি প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে কয়েকটি মৎস্য খাদ্য ভান্ডার লাইসেন্স নবায়ন না করে সরকারি বিধি লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এ সময় মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইনের সংশ্লিষ্ট ধারায় হাবিবুল্লাহ মৎস্য খাদ্য ভান্ডারের স্বত্বাধিকারী মোস্তফাকে ৫ হাজার টাকা, মাসুদ রানা মৎস্য খাদ্য ভান্ডারের স্বত্বাধিকারী মাসুদ রানাকে ৫ হাজার টাকা এবং মেসার্স সরকার ট্রেডার্সের স্বত্বাধিকারী মুজাহিদকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম।

Check Also

আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বগুড়া  সংবাদ : “উন্নয়ন পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *