

বগুড়া সংবাদ :(রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া)
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও ফলজ গাছের চারা বিতরণের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
শিবগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে পল্লী উন্নয়নের বিকল্প নেই। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, সমবায় কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা,উপজেলা বিএনপি সভাপতি এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোফাজ্জল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায় সংগঠনের সদস্য ও সুধীজন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা