সর্বশেষ সংবাদ ::

বগুড়া সিটি’র ২১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ডিলুর নাম ঘোষনা জামায়াতের

বগুড়া সংবাদ : শুক্রবার সকালে বগুড়া সিটি কর্পোরেশনের নিশ্চিন্তপুর চারমাথায় ২১ নং ওয়ার্ড জামায়াতের কর্মী সমাবেশ ওয়ার্ড আমির আব্দুস সালামের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সেক্রেটারী সেক্রেটারি মাহবুবুর রহমানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর আইন সম্পাদক অ্যাডভোকেট শাহীন মিয়া, শিক্ষাবিদ অধ্যক্ষ আনছার আলী। পরে প্রধান অতিথি বগুড়া সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাবেক কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলুর নাম ঘোষনা করেন ও উপস্থিত জনতার সামনে পরিচয় করিয়ে দেন। সমাবেশে প্রধান অতিথি বলেন, কুরআনের আলোকে আমাদের জীবন, চরিত্র ও পরিবার গড়ে তুলতে হবে। কুরআন কেবলমাত্র পাঠ করার জন্য নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআনের আইন চালু করতে হবে। আল্লাহ আইনে জীবন পরিচালিত হলেই কেবল শান্তি প্রতিষ্ঠা হবে। মানুষের তৈরি মতবাদে শান্তি প্রতিষ্ঠা হয়নি, হবেও না। ডিলু সাহেবকে আপনারা আগেও ভোট দিয়েছিলেন ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায়, আবারো ভোট দিবেন ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায় যেখানে কোনো বৈষম্য থাকবে না। রাষ্ট্র যদি কুরআনের বিধানে পরিচালিত হয় তবে ক্ষমতাসীন দল নিজস্ব মতবাদ জাতির ওপর চাপিয়ে দিতে পারবে না। ফলে জনগণ শোষণের হাত থেকে রক্ষা পাবে এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে। আমরা এমন এক সমাজ গড়তে চাই, যেখানে মানুষ ভয় নয়, স্বাধীনভাবে বাঁচবে। আমরা দুনিয়াতে মুক্তি চাই ও পরকালে মহান আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাই। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াই। মানবতার কল্যাণে কাজ করি।

Check Also

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ রানাকে অব্যাহতি

বগুড়া সংবাদ : বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাসুদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *