সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন

 

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ ,বগুড়া) :

জলবায়ু পরিবর্তন সচেতনতা বৃক্ষ রোপন কর্মসূচি”ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” বাস্তবায়ন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে| সোমবার ( ২৯ জুন) দুপুরে একটি র‍্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে

বিদ্যালয় চত্বরে গাছের চারা রোপন করেন প্রধান শিক্ষক তাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মিজানুর রহমান, নাজিম উদ্দিন, মিতালী সরকার, শেফালী বেগম, সুমাইয়া খাতুন, সামিউল ইসলাম, সানোয়ার হোসেন

লাবনী আক্তার প্রমূখ। এর আগে বিদ্যালয়ের হল রুমে শিক্ষকবৃন্দ,শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ভিডিও কনফারেন্সে মাধ্যমে “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়।

Check Also

ব্রাজিল-আর্জেন্টিনা নয় আদমদীঘিতে নজর কাড়ছে সেতুর দুই ধারে কালেমা খচিত পতাকা

বগুড়া সংবাদ : বিশ্বকাপ উন্মাদনার সময় বিভিন্ন দেশের জাতীয় পতাকার বদলে বগুড়ার আদমদীঘি উপজেলায় একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *