সর্বশেষ সংবাদ ::

সোনাতলা নাগরিক কমিটির সভাপতি অরুপ কুমার ও সম্পাদক সোহেল আহমেদ

বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলা নাগরিক কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ১০টা থেকে সোনাতলা পৌরসভা মিলনায়তনে এক অনাড়ম্বর পরিবেশে এই সংগঠনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন সাবেক জেলা ও দায়রা জজ অরুপ কুমার গোস্বামী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম শান্তু। প্রথম পর্বে অনুষ্ঠিত হয় পতাকা উত্তোলন,র‌্যালি,অতিথিদের বরণ ও আলোচনা সভা। বিরতি পর দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান,নাটক ও কমিটি গঠন। সর্ব সম্মতিক্রমে কমিটির সভাপতি পদে অরুপ কুমার গোম্বামী সভাপতি ও সোহেল আহমেদ খানকে সাধারণ সম্পাদক করে মোট ৩১ সদস্য বিশিষ্ট তিন বছরের জন্য সোনাতলা নাগরিক কমিটি গঠন করা হয়। সম্মেলনের আলোচনা সভায় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব হাফিজুর রহমান-সহ অনেক ঞ্জানী-গুনি ব্যক্তি বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন কমিটির জিয়াউল ইসলাম শান্তু,মোঃ রাঙ্গা,বাদশা মন্ডল,তারাজুল ইসলাম,হাজী ছারোয়ার জাহান,সোনাতলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোশাররফ হোসেন মজনু,সোহরাব হোসেন উজ্জ্বল মুন্সি,সহকারী অধ্যাপক হিরু,প্রভাষক ও সাংবাদিক ইকবাল কবির লেমন,আহসান হাবীব নয়ন,শফিউল্লাহ শফি, প্রভাষক গোলাম রব্বানী, খালেদা আকতার নয়নতারা, কুলছুম বেগম, রিবন সরকার,এম.এম.মেহেরুল ও জিয়াউর রহমান জুয়েলসহ অনেকে। কমিটির সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের নবনির্বাচিত সভাপতি অরুপ কুমার গোম্বামী।

Check Also

বগুড়ায় জামায়াতের রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত জুলুম করে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করলেও আমরা দেশ ছেড়ে পালাইনি : হালিম

বগুড়া সংবাদ : জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, জামায়াতে ইসলামির উপর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *