
বগুড়া সংবাদ : নিষিদ্ধ পিরানহা মাছ চাষ করার অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই মাছ চাষীকে জরিমানা করেছে।
শুক্রবার বিকেলে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়াড কলোনীর গুপোঁতা এলাকায় রেলওয়ে পুকুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ চাষ করার অভিযোগে দুই মাছ চাষীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাছ চাষী দেলোয়ার হোসেন (৩৭) কে ৩০ হাজার টাকা ও ইউসুফ আলীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান কালে জব্দ করা প্রায় ৩ মন পিরানহা মাছ এতিম খানায় বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নাহিদ হোসেন।
এ বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম জানান, নিষিদ্ধ পিরানহা মাছ চাষ, বিক্রি ও পরিবহন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের পক্ষ থেকে জেলেদের মাছ চাষ ও বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা