সর্বশেষ সংবাদ ::

বগুড়া স্পোর্টস রিপোর্টার্স ২ জুলাই বিশ্ব ক্রীড়া সংবাদিক দিবস পালন করবে

বগুড়া সংবাদ : বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সভা বৃহস্পতিবার দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২ জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সাথে পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। দিবসটি পালনে আগামী ২ জুলাই সকাল ১১ টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও একটি আনন্দ র‌্যালীর আয়োজন করা হবে। এই র‌্যালীতে সকল সম্পাদক, সাংবাদিক, ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, দর্শক, নবীণ প্রবীন খেলোয়াড়, ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিত থাকার আহবান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মোস্তফা মোঘল। সংগঠনের সাধারণ সম্পাদক এইচ আলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাপতি তোফাজ্জল হোসেন, সহ সাধারণ সম্পাদক শামীম আলম, কোষাধ্যক্ষ সানাউল হক শুভ, নির্বাহী সদস্য জহুরুল ইসলাম, শামীম আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ।

 

Check Also

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে শিবগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বগুড়া সংবাদ  :রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) :  বগুড়ার শিবগঞ্জে ফ্যাসিস্টদের দোসরদের দেশবিরোধী ষড়যন্ত্র ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *