সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ইয়াবা পাচারের সময় ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়া সংবাদ   : বগুড়ার শিবগঞ্জে লুকিয়ে ইয়াবা পাচারের সময় জামাল (২৬) নামের এক কাপড় ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ভরিয়া পাকুরতলা এলাকার ঢাকা-রংপুর মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৪ হাজার ৯৪০ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তার জামাল খুলনা জেলার সোনাভাঙ্গা থানার হাফিজ নগর এলাকার মৃত নূরের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভরিয়া পাকুরতলা এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে দাঁড়ানো অবস্থায় জামালকে সন্দেহ হলে তার দেহে তল্লাশি চালানো হয়। পরে তার পরিহিত আন্ডারওয়্যারে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪ হাজার ৯৪০ পিস কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।
বগুড়া ডিএনসির উপপরিচালক জিললুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল জানান, পেশায় তিনি কাপড় ব্যবসায়ী হলেও দীর্ঘদিন ধরে গোপনে মাদকের কারবারে জড়িত। এর আগেও তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। চালানের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

Check Also

বগুড়া কলেজে নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়া কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৪শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *