

বগুড়া সংবাদ : সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের বৃক্ষরোপন কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় শনিবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা অডিটোরিয়াম এর সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে বিনামূল্যে ২ হাজার ১”শ ২৫টি গাছ/বৃক্ষের চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
বিনামূল্যে গাছের চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মলিহা খানম।
উক্ত বিনামূল্যে গাছের চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুৃল ফেরদৌস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, কাহালু থানা অফিসার ইনর্চাজ (ওসি) মো. শফিকুল ইসলাম, কাহালু উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত) মীর মো. কাশিম আলী, কৃষি সম্প্রসারণ অফিসার ইফতেখার রসুল ছিদ্দিক, তানভীর হাসান, কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুরইল ইউ পির সাবেক চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহম্মাদ আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, কৃষক/কৃষানীবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃনন্দ। উল্লেখ্য যে, কাহালু উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে এবং কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে ২হাজার ১”শ ২৫টি গাছ/বৃক্ষের চারা এবং সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা