সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় মহানগর মাজলিসুল মুফাসসিরিনের টিএস অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন বগুড়া মহানগরী আয়োজিত মুফাসসির টিএস শনিবার সকালে দলীয় কার্যালয় মাজলিসের মহানগর সভাপতি মাওলানা আব্দুল হালিম বেগ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাজলিসের জাতীয় পরিষদ সদস্য মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদীর পরিচালনায় টি এস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বগুড়া মহানগরী  আমীর ,অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল,,মহানগর সেক্রেটারি আ স ম আব্দুল মালেক, মাজলিসের জেলা সভাপতি, গাবতলী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মজিদ

মুফাসসিরদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা গোলাম আযম, মাওলানা গোলাম রাব্বানী যুক্তিবাদী, মাওলানা আকরাম বিন হামিদ,
মাওলানা আবুল কালাম আযাদ,
মাওলানা এইচ এম মেহেদী হাসান সিদ্দিকী,
মুফতি মাকসুদ আল আযমী,
মাওলানা আমজাদ হোসাইন রাশেদী,
মাওলানা আব্দুল কাদের বাস্তববাদী,
মাওলানা কারী আব্দুল্লাহ আল মামুন,
প্রভাষক মাওলানা নুর আলম,
মাওলানা ইব্রাহীম হোসাইন ফারুকী,
মাওলানা ওয়ালী উল্লাহ সিদ্দিকী প্রমুখ।
অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশন করেন মাওলানা মুজাহিদুল ইসলাম জিহাদী,মাওলানা ইকবাল মাহমুদ তাওসিফ, মাওলানা আব্দুল আজিজ জিহিদী,মাওলানা কামরুল হাসান আনসারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি কুরআন হাদিসের সঠিক ব্যাখ্যা জেনে বুঝে সাধারণ জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য মুফাসসিরিনদের প্রতি আহ্বান জানান।
ক্যাপশন : শনিবার সকালে সংগঠন কার্যালয়ে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন বগুড়া মহানগরীর টিএস অনুষ্ঠানে রাখেন জামায়াতে ইসলামী  কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বগুড়া  মহানগরীর আমির অধ্যক্ষ হাবিবুর রহমান সোহেল।

Check Also

সান্তাহারে শিশু হত্যায় ঘটনায় চার জনের নামে মামলা

  বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে নিখোঁজের ৬ ঘণ্টা পর বস্তাবন্দি রাকিকা আক্তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *