সর্বশেষ সংবাদ ::

বগুড়ার সাবগ্রামে জামায়াতের গাছের চারা বিতরণ

বগুড়া সংবাদ : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বগুড়ায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ করছে জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার। সোমবার সকালে জামায়াতের মহানগরের সাবগ্রাম ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগ কর্তৃক আয়োজিত আলোচনা সভা, বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়। ইউনিয়ন যুব বিভাগের আহবায়ক মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব বিভাগের মহানগর সভাপতি আব্দুস ছালাম তুহিন। বিশেষ অতিথি মহানগর যুব বিভাগের সেক্রেটারি আব্দুল হাদী শফিক, সাবগ্রাম ইউনিয়ন জামায়াতের নেতা অধ্যাপক হারুন অর রশিদ, সাবগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আরিফুল ইসলাম করিম, সেক্রেটারি মিনহাজুল ইসলাম, আব্দুল হাই রাজু, শাহ আলম, রবিউল ইসলাম, গোলাম মোস্তফা, আইয়ুব আলী, আলমগীর হোসেন, রুহুল আমিন, রবিউল ইসলাম ,আব্দুল ওয়াদুদ, হাসান আলী, শাজাহান আলী প্রমূখ। উক্ত অনুষ্ঠানে ১০০ টি বৃক্ষের চারা বিতরণ করা হয় ও রাস্তার পাশে বৃক্ষরোপন করা হয়।

Check Also

দুপচাঁচিয়ায় চুরি যাওয়া মাটরসাইকল উদ্ধার \ গ্রপ্তার দুই

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় চুরি যাওয়া মাটরসাইকল সহ দুই চারক গ্রপ্তার করছ থানা পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *