

বগুড়া সংবাদ : বগুড়ায় জেলা জাতীয়তাবাদী অটো রিক্সা-ভ্যান শ্রমিক দল (রেজি. নং রাজ: ২১৪৫) এর উদ্যোগে ১৯নং ওয়ার্ডের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুন) বিকেলে শহরের ১৯নং ওয়ার্ডের ফনিরমোড় এলাকায় ফনিরমোড় বাইপাস সড়কের পাশে এ কর্মী সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সদস্য, বগুড়া জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি এবং নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সোহারাব হোসেন লাইজু। প্রধান বক্তা ছিলেন ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রেজাউল হক।
বগুড়া জেলা জাতীয়তাবাদী অটো রিক্সা-ভ্যান শ্রমিক দলের সভাপতি মো. জালাল উদ্দিন প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. বি. এম. বকুল মোল্লা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর শ্রমিক দলের সাবেক সভাপতি ও বগুড়া শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন (মুক্তার), সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম শামীম, বগুড়া জেলা শ্রমিক দলের অর্থবিষয়ক সম্পাদক মো. সুলতান আহম্মেদ, বগুড়া শহর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. আহসান সাব্বির সোহাগ ও মো. মাফরুজ্জামান ওমেক্স, বগুড়া জেলা জাতীয়তাবাদী হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাদেক আলী, জেলা জাতীয়তাবাদী অটো রিক্সা-ভ্যান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন ব্যাপারী এবং ১৯নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. রবিউল ইসলাম রবি।
সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা এবং আগামীর আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠান শেষে বগুড়া জেলা জাতীয়তাবাদী অটো রিক্সা-ভ্যান শ্রমিক দলের ১৯নং ওয়ার্ড শাখার ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হন শফিকুল ইসলাম ,সাধারণ সম্পাদক সালজার রহমান,
সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম।
পরে উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা