সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সেঞ্চুরী মোটেলে সাবেক ইউপি সদস্য বিপুলের মরদেহ উদ্ধারের ঘটনায় প্রেমিকা আটক

 

বগুড়া সংবাদ : বগুড়া মহানগরীর চার মাথায় সেঞ্চুরি মোটেলে এরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বিপুল চন্দ্র পালের মৃত্যর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করা হয়েছে। রোববার (৭ জুন) সকালে তাকে ঠাকুরগাও এলাকা থেকে আটক করা হয়। আটক নারীর নাম মোর্শেদা বেগম (৩৫)। তার বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়। সে নিহত বিপুলের প্রেমিকা বলে স্বীকার করেছে। কয়েক বছর ধরে তার সাথে বিপুলের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের সূত্র ধরেই তারা ওই মোটেলে উঠেছিল। ওই মোটেলের সিসিটিভির ফুটেজ জব্দ করা হয়েছে। ফুটেজে দেখা যায় বিপুল ওই নারীকে নিয়ে মোটেলে উঠছেন।

সদর থানার ওসি মো: ইব্রাহীম আলী বলেন, নিহত বিপুলের পরিবারের পক্ষ থেকে রোববার (৭ জুন) পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি। মামলা হলে তাকে আইনের আওতায় আনা হবে। সেইসাথে তার লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। ময়না তদন্তশেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত বিপুল সদরের এরুলিয়া পালপাড়ার জিতেন্দ্রনাথ পালের ছেলে। তিনি এরুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। এছাড়া তিনি শাহ ফতেহ আলী পরিবহনের সুপার ভাইজার হিসাবে কর্মরত ছিলেন। এর আগে গত শুক্রবার রাতে বিপুল চন্দ্র পাল হোটেল সেঞ্চুরিতে ৬১০ নম্বর রুম ভাড়া নেন। গতকাল শনিবার দুপুরে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি কক্ষ থেকে বের না হওয়ায় হোটেল কর্তৃপক্ষ খোঁজ নিতে যায়। এসময় কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, বিপুল চন্দ্রের লাশ উদ্ধোরের সময় তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার কক্ষ থেকে যৌন উত্তেজক সামগ্রী উদ্ধার করা হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Check Also

সরকারের বাইরে কাউকে ট্যাক্স দেওয়ার সুযোগ নেই, চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ দিন: বগুড়ার পুলিশ সুপার

বগুড়া সংবাদ : সরকারের বাইরে কাউকে ট্যাক্স বা চাঁদা দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *