সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও সহায়তা প্রদান মহানগর জামায়াতের

বগুড়া সংবাদ : জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল রবিবার বিকেলে বগুড়া শহরের মধ্য চেলোপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও সহায়তা প্রদান করেন। এ সময় তিনি ৩ টি পরিবার কে শান্তনা দেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের মহানগর সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, ২০ নং ওয়ার্ড আমীর শামসুজ্জামান, জামায়াত নেতা এনামুল হক শালু, আইয়ুব আলী প্রমুখ। গত শুক্রবার চেলোপাড়ায় এলাকার আলমগীর হোসেন, মোখলেছুর রহমান ও সুমী বেগমের ভাড়াটিয়া বাসায় ভয়াবহ অগ্নিকান্ড সংঘঠিত হয়।

Check Also

বগুড়ায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বগুড়া সংবাদ : বগুড়ায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা ও লার্ভিসাইড প্রয়োগ অভিযান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *