সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় প্লাস্টিক কারখানায় কিশোর শ্রমিকের মৃত্যু

 

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় একটি প্লাস্টিক ব্যাগ (প্লাস্টিক বস্তা) তৈরির কারখানায় কাজ করার সময় যন্ত্রে জড়িয়ে আলিফ (১৭) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আলিফ দিনাজপুর জেলার বিরল উপজেলার উত্তর দাগাছী গ্রামের গুলজার হাসানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দুপচাঁচিয়ার মেসার্স নর্থ বেঙ্গল প্লাস্টিক ব্যাগ ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (৬ জুন) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, আলিফ কারখানার প্লাস্টিকের সুতা তৈরির রোলার মেশিনে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি মেশিনের সঙ্গে জড়িয়ে পড়েন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, কারখানায় কাজ করার সময় অসাবধানতাবশত ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Check Also

কাহালুতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বগুড়া সংবাদ:  সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ার কাহালু উপজেলা ও পৌর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *