সর্বশেষ সংবাদ ::

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বগুড়া আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে উঠবে — প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া সংবাদ: বগুড়া সিটি করপোরেশনকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের নানা উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে বগুড়াসহ দেশের সব মহানগরকে আধুনিক ও পরিকল্পিত নগরীতে রূপান্তর করা হবে।

রবিবার (২৪ মে) দুপুর ১২টায় বগুড়া সিটি করপোরেশন হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের নাগরিক দুর্ভোগ কমাতে ফুটপাত দখলমুক্ত রাখা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালুর কোনো বিকল্প নেই। নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ফুটপাত দখলমুক্ত করা হলেও হকারদের জীবিকার বিষয়টি বিবেচনায় রেখে তাদের জন্য পরিকল্পিত পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এছাড়া বগুড়ার উন্নয়নে বগুড়া ওয়াসা গঠন, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক) প্রতিষ্ঠা, মেট্রোপলিটন পুলিশ গঠন, মাটিডালী থেকে বনানী পর্যন্ত এসি বাস চালু, তিনটি রেলগেটে ওভারপাস নির্মাণ, সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন নির্মাণ এবং ফুটবল স্টেডিয়াম তৈরিসহ একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনার ঘোষণা দেন তিনি। এসব প্রকল্প প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলেও জানান প্রতিমন্ত্রী।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের জন্য দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ কার্যক্রমে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য ও প্রশাসকদের সরাসরি তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।
এম আর ইসলাম স্বাধীন-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রেজাউল করিম বাদশা, সুরাইয়া জেরিন রনি, আহসানুল তৈয়ব জাকির, রাজিয়া সুলতানা এবং মির্জা সায়েম মাহমুদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভা শেষে দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ এবং সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

Check Also

বগুড়া চেম্বারের নির্বাচনে বিএনপির একাধিক জামায়াতের একক প্যানেলে মনোনয়ন সংগ্রহ

বগুড়া  সংবাদ : আসন্ন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (বিসিসিআই ) এর নির্বাচনে বিএনপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *