সর্বশেষ সংবাদ ::

গাবতলীতে পিতার বিরুদ্ধে   পুত্রকে হত্যার অভিযোগ 

বগুড়া সংবাদ:(জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) :

‎বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কলাকোপা গ্রামে মাদকাসক্ত পিতা রায়হানের বিরুদ্ধে ৫ মাসের শিশুপুত্র আব্দুল্লাহকে হত্যার অভিযোগ উঠেছে। ‎গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ রাকিব হাসান বলেন, বৃহস্পতিবার (২১মে) কলাকোপা গ্রামের রায়হানের কাছে তার স্ত্রী ৫ মাসের শিশু আব্দুল্লাহকে রেখে স্থানীয় ইউনিয়ন পরিষদে ভিজিএফর চাল আনতে যায়। বিকেল ৩ টায় চালনিয়ে ফিরে এসে স্বামীর কাছ থেকে সন্তান আব্দুল্লাহকে কোলে নেয়ার কিছুক্ষণ পরেই শিশুর মৃত্যু হয়।

‎এঘটনা মুহূর্তে এলাকায় ছড়িয়ে পরে, মাদকাসক্ত পিতার হাতে শিশু হত্যা। শিশু আব্দুল্লাহর মায়ের অভিযোগ, স্বামী রায়হান সন্তান আব্দুল্লাহর মৃত্যুর জন্য দায়ী। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ‎আব্দুল্লাহ মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Check Also

সারিয়াকান্দিতে ফুটবল ম্যাচের বিরোধে কিশোর খুন

বগুড়া সংবাদ : বগুড়ার সারিয়াকান্দি উপজেলা উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের নওখিলা এলাকায় প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *