সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 

বগুড়া সংবাদ: দুপচাঁচিয়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ ও লবণ প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান।
কর্মশালায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাফরিন রহমান, উপজেলা কৃষি অফিসার সাইফুল আবদীন, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাসেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহান ফায়েজ, উপজেলা ইমাম-মোয়াজ্জিন সমিতির সভাপতি মাওলানা আজিজুর রহমান এবং মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি জোবায়ের হাসান প্রমুখ।
কর্মশালা শেষে শিল্প মন্ত্রণালয়ের ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর অর্থায়নে কোরবানির চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৯টি মাদ্রাসায় ৬ হাজার ৫০০ কেজি লবণ বিতরণ করা হয়।

Check Also

বগুড়ায় প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়ায় ঈদুল আজহা উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তর, যুব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *