

বগুড়া সংবাদ : মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের ঠনঠনিয়া নুরুন আলানুর কামিল মাদরাসায় কামিল (হাদিস) ১ম বর্ষের দরসে বোখারীর উদ্বোধনী অনুষ্ঠানে দরস পেশ করেন সরকারী মোস্তফাবিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ শাইখ মাওলানা নজরুল ইসলাম। মাদরাসার অধ্যক্ষ মাওলানা রাগেব হাসান ওসমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, সাব্বির আহমেদ ওসমানী, মো: আকতারুজ্জামান, মো: ফরিদ উদ্দিন আহম্মেদ, মো: আব্দুল ওয়াহেদ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা