
শেরপুর (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার শেরপুরের পল্লিতে ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে ফজলে রাব্বি (২৪) নামের এক চোর নিহত ও জাহাঙ্গীর হোসেন (৩০) নামের আরেক চোর আহত হয়েছে। নিহত ফজলে রাব্বী ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের নাটাবাড়ি গ্রামের বুলু মিয়ার ছেলে ও আহত জাহাঙ্গীর একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে। এলাকাবাসী ও শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামের রমজান আলীর ট্রান্সফরমার চুরি করার সময় চন্ডেশ্বর ও আকরামপুর গ্রামের লোকজন মিলে চোর ফজলে রাব্বি ও জাহাঙ্গীর হোসেনকে ধরে গণপিটুনি দেন। গণপিটুনির শিকার ওই দুইজনকে গুরুতর আহত অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে ফজলে রাব্বি মারা যায়। আহত জাহাঙ্গীর হোসেন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ যে মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেছে এই ঘটনায় শেরপুর থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে এ ব্যাপারে শেরপুর ওসি এস এম মইনুদ্দিন বলেন ঘটনা জানার পর সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে চলছে
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা