সর্বশেষ সংবাদ ::

কাহালুতে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালুতে ৮ কেজি গাঁজাসহ থানা পুলিশ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন।  মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানা অফিসার ইনর্চাজ (ওসি) শফিকুল ইসলামের দিকনির্দেশনায় এস আই আমিনূল ইসলাম,এ এস আই মোজাম্মেল হক, সৈয়দ আরিফুল এহসান ও কনক উঁরাও এর নেতৃত্বে ৮ কেজি গাঁজা সহ পুলিশ কাহালু পৌরপাড়া তসলিম উদ্দিনের বসত বাড়ীর দক্ষিণ পার্শ্বে ঢালাই রাস্তার উপর হতে চিহৃত মহিলা মাদক ব্যবসায়ী বিউটি বেগম (৫৫), মুন্নি খাতুন (২৫)কে আটক করে তাদের নিকট হতে উক্ত গাঁজা উদ্ধার করে। তাদের দেওয়া স্বীকার উক্তিতে আলমগীর শেখ (৫২) ও আব্দুল ওহাব (৪০) কে গ্রেফতার করে থানা পুলিশ। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ৫ লক্ষ ৬০ হাজার টাকা বলে থানা সুত্র নিশ্চিত করেন।

মাদক ব্যবসায়ী বিউটি কাহালু পৌরসভার সাগাটিয়া গ্রামের মৃত বাদল ফকিরের স্ত্রী এবং মুন্নি জুয়েল রানার স্ত্রী ও বিউটির পুত্রবধু। আলমগীর গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার লোহাইড় গ্রামের মৃত ফজের শেখের ছেলে। সে মাদক সামজ্ঞী বিউটির বাবা এবং আব্দুল ওহাব কাহালু পৌরসভার সাগাটিয়া গ্রামের মৃত মোকসেদ আলীর পুত্র। এ ব্যাপারে কাহালু থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১)সারণির ১৯ (খ)/৪১ ধারার অপরাধে কাহালু থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। চক্রটি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্থানীয়রা জানান।

 

Check Also

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ রানাকে অব্যাহতি

বগুড়া সংবাদ : বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাসুদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *