সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় পিআইবির ৩ দিনের সাংবাদিক প্রশিক্ষণ শুরু

বগুড়া সংবাদ :  বগুড়ায় ৩৫ জন সাংবাদিককে নিয়ে মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক তিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় বগুড়া জেলায় আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৌফিকর রহমান। তিনি সাংবাদিকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া প্রেসক্লাব-এর সভাপতি রেজাউল হাসান রানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি গণেশ দাস।

তিনদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের আধুনিক সাংবাদিকতা, ডিজিটাল কনটেন্ট তৈরি, ভিডিও স্টোরিটেলিং, মোবাইল সাংবাদিকতা ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

বক্তারা বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে মাদিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Check Also

বগুড়া মহানগর জামায়াতের মাস ব্যাপী দাওয়াতি অভিযান

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া মহানগর জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শেষ হয়েছে। বগুড়া মহানগরীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *