সর্বশেষ সংবাদ ::

তালাড়া পৌরসভার উদ্যোগে কোরবানির পশুর হাট উদ্বোধন

বগুড়া সংবাদ :  বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালাড়া পৌরসভার উদ্যোগে কোরবানির পশুর হাটের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে পৌরসভা কার্যালয়ের পিছনে আনুষ্ঠানিকভাবে এ হাটের উদ্বোধন করেন তালাড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল খন্দকার।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনারুল হক বাবু, সাবেক প্যানেল মেয়র সৈয়দ আবু হাসান আজাদ, বিএনপি নেতা গৌতম শীল, আব্দুর রশিদ, যুবদল নেতা হাসিনুর রহমান দীপু, আব্দুল্লাহ, সাবেক ছাত্রদল নেতা অরভিল, কৃষকদল নেতা মাহফুজ, হাটের ইজারাদার মাহিসুর রহমান কাজল, ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকসহ ক্রেতা-বিক্রেতারা।
জানা গেছে, প্রতি সপ্তাহের শনিবার ও বুধবার হাটবারে কোরবানির পশু কেনাবেচা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে উপস্থিত গরু ও ছাগল বিক্রেতাদের মাঝে ইজারাদারের পক্ষ থেকে গামছা বিতরণ করা হয়।

Check Also

বগুড়ায় নিখোঁজ ৭৫ বছরের বৃদ্ধা, থানায় অভিযোগ

বগুড়া সংবাদ : বগুড়া সদর উপজেলার পশ্চিম পালশা এলাকা থেকে মোছাঃ ময়না বেওয়া (৭৫) নামে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *