সর্বশেষ সংবাদ ::

অসুস্থ শ্রমিক নেতা মাসুদ মন্ডলকে দেখতে ক্লিনিকে শ্রমিক নেতৃবৃন্দ

বগুড়া সংবাদ: অসুস্থ শ্রমিক নেতা মাসুদ মন্ডলকে দেখতে বগুড়ার ডক্টরস ক্লিনিকে ছুটে যান শ্রমিক নেতৃবৃন্দ।
রোববার (৯ আগস্ট) বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি, কার্যকরী সভাপতি ও বগুড়া জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ইমরান হোসেন সুলতান ডক্টরস ক্লিনিকে গিয়ে চিকিৎসাধীন শ্রমিক নেতা মাসুদ মন্ডলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া শহর শ্রমিক দলের সাবেক সভাপতি ও বগুড়া লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা এবং বগুড়া পৌরসভার শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সাধারণ সম্পাদক আলা-আমিন হোসেন।
শ্রমিক নেতৃবৃন্দ মাসুদ মন্ডলের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

Check Also

সোনাতলায় আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি উদ্বোধন

বগুড়া  সংবাদ: জনগণের দীর্ঘদিনের দাবির পর অবশেষে বগুড়ার সোনাতলা রেলস্টেশনে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *