

বগুড়া সংবাদ : বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেছেন, ওয়াজ মাহফিলের মাধ্যমে ইসলামী জ্ঞান অর্জন করে তা আমাদেরকে আমল করতে হবে। তিনি আরও বলেন, মহান আল্লাহ তায়ালাকে রাজি খুশি করতে আমাদেরকে এবাদত বন্দিগীতে মশগুল হতে হবে। শুক্রবার রাতে বগুড়ার কাহালু থানা মাজার শরীফ প্রাঙ্গণে হযরত শাহ সুফী সৈয়দ কালুপীর (রহঃ) মাজার এর ৪৩ তম তাফসীরুল কোরআন মাহফিল ও ইছালে ছাওয়াব ২৬ইং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
তাফসীরুল কোরআন মাহফিল ও ইছালে ছাওয়াব অনুষ্ঠানে সভাপতিত্ব কাহালু উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক েেপৗর মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান।
উক্ত তাফসীরুল কোরআন মাহফিল ও ইছালে ছাওয়াব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
বগুড়া পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মো. রায়হান, কাহালু পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী।
তাফসীরুল কোরআন মাহফিল ও ইছালে ছাওয়াব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক েেপৗর মেয়র ফরিদুর রহমান ফরিদ, কাহালু উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও মুরইল ইউ পির সাবেক চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহম্মাদ আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিস থেকে বক্তব্য রাখেন আলহাজ্ব মুফতি মাওলানা বজলুর রশিদ মিঞা। পরে কাহালু থানার প্রধান ফটকের সামনে পানির ফোয়ারা মুর্যাল এর পুনঃ নির্মাণ প্রকল্পের উদ্দোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা