সর্বশেষ সংবাদ ::

বগুড়ার কৈচর মৌজায় প্রস্তাবিত শিল্প পার্কের স্থান পরিদর্শন করলেন শিল্পমন্ত্রী

বগুড়া সংবাদ : বগুড়া সদর উপজেলার কৈচর মৌজায় প্রস্তাবিত বিসিক প্রকৌশল শিল্প পার্কের স্থান পরিদর্শন করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।
শনিবার (৮ আগস্ট) প্রস্তাবিত শিল্প পার্কের স্থান পরিদর্শনকালে মন্ত্রী বলেন, বগুড়ায় শিল্পের উন্নয়নে ব্যাপক সম্ভাবনা ও চাহিদা রয়েছে। কিন্তু সেই চাহিদা অনুযায়ী এতদিন বগুড়ায় তেমন কোনো শিল্প উন্নয়ন হয়নি।
তিনি বলেন, “আমাদের জরিপে বগুড়ার শিল্পের উন্নয়নে ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু সেই চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি। এর পরিপ্রেক্ষিতে বগুড়ায় ৪০০ একর জমির ওপর বিসিক শিল্পপার্ক তৈরি করা হবে।”
প্রস্তাবিত বিসিক প্রকৌশল শিল্প পার্কের জন্য প্রায় ৪০০ একর জমি নির্ধারণ করা হয়েছে। শিল্প পার্কটি বাস্তবায়িত হলে বগুড়ায় শিল্পায়নের গতি বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ এবং বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Check Also

দীর্ঘদিন পর নতুন রূপে ফিরছে বগুড়ার ঐতিহাসিক শাকপালা পার্ক

বগুড়া সংবাদ : বগুড়া শহরের ঐতিহাসিক শাকপালা পার্ক দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে নতুন রূপে ফিরতে যাচ্ছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *