সর্বশেষ সংবাদ ::

সাড়ে ৩ দশকের পর বাবার হাতে গড়া উপজেলা পরিষদ মসজিদ পুন:নির্মাণের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ ,বগুড়া) :
সাড়ে ৩ দশকের পর বাবার হাতে গড়া বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ বায়তুর রহমান জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। শনিবার (২ মে ) সকাল ১০টায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ কাজের উদ্বোধন করেন।

জানা গেছে, ১৯৮৩ সালে তৎকালীন টিএনও হাবিবুর রহমান ও প্রতিমন্ত্রীর বাবা, বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মীর মোজাফফর রহমান মসজিদটির নির্মাণ কাজ শুরু করেছিলেন। মসজিদটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন প্রতিমন্ত্রীর বাবা। সময়ের ব্যবধানে মসজিদটি অনেকটাই জরাজীর্ণ অবস্থায় ছিল। দীর্ঘদিন পর সেই মসজিদের পুন:নির্মাণে হাত দিলেন তাঁরই সন্তান প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

উদ্বোধনকালে বাবার স্মৃতিচারণ করতে গিয়ে প্রতিমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, এ মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি তাঁর পরিবারের স্মৃতি ও এলাকার মানুষের আস্থার প্রতীক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ খোরশেদ আলমে, বগুড়া জেলা প্রকৌশলী মাসুদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড আব্দুল ওহাব, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Check Also

বগুড়ায় ডিএইচএমএস ইন্টার্ন উত্তীর্ণ শিক্ষার্থীদের সমাপনী অনুষ্ঠান

বগুড়া সংবাদ : বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে ২০২২-২০২৩ সেশনের ডিএইচএমএস ইন্টার্ন উত্তীর্ণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *