বগুড়া সংবাদ : ২০০৯ সালে ওয়ার্ড ছাত্রদলের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে যাত্রা শুরু করা সাদ্দাম হোসেন আজ তৃণমূল থেকে উঠে আসা এক পরীক্ষিত ও সংগ্রামী নেতৃত্বের প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি কখনো সুবিধাবাদী রাজনীতির আশ্রয় নেননি; বরং প্রতিকূল সময়ে দল ও আদর্শের প্রতি অবিচল থেকে নিজেকে একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে প্রমাণ করেছেন।
সরকারি শাহ সুলতান কলেজে ছাত্র রাজনীতির অস্থিতিশীল ও কমিটিবিহীন সময়েও তিনি সংগঠনকে সচল রাখতে নিরলসভাবে কাজ করে গেছেন। তৃণমূল পর্যায় থেকে ধাপে ধাপে নেতৃত্বে উঠে আসা এই তরুণ নেতা কর্মীবান্ধব মনোভাব, সাহসী অবস্থান এবং সাংগঠনিক দক্ষতার জন্য নেতাকর্মীদের মাঝে বিশেষ আস্থা ও ভালোবাসার স্থান করে নিয়েছেন।
দলের দুঃসময়ে তিনি সামনের সারির একজন নির্ভীক কর্মী হিসেবে ভূমিকা পালন করেন। ফ্যাসিস্ট সরকারের আমলে একাধিক হামলা, মিথ্যা মামলা ও কারা নির্যাতনের শিকার হয়েও তিনি পিছিয়ে যাননি। বরং এসব প্রতিকূলতা তাকে আরও দৃঢ় ও অঙ্গীকারবদ্ধ করেছে দলের প্রতি। তার এই ত্যাগ ও সংগ্রামের ইতিহাস আজ তৃণমূল নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
রাজনৈতিক জীবনে তিনি ইতোমধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে শহর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবেও সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে তিনি মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
তার দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক বিবেচনায় নেতাকর্মীদের প্রত্যাশা—সাদ্দাম হোসেনকে মহানগর যুবদলের আরও গুরুত্বপূর্ণ ও দায়িত্বপূর্ণ স্থানে দেখা যাবে। সংশ্লিষ্টদের মতে, এমন একজন পরীক্ষিত, কর্মীবান্ধব ও সংগ্রামী নেতার যথাযথ মূল্যায়নই সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সহায়ক হবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
