সর্বশেষ সংবাদ ::

কাহালুতে ৩ বছরের সাজাপ্রাপ্তসহ ২১ মামলার আসামি গ্রেপ্তার

বগুড়ার কাহালু থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত এবং ২১ মামলার আসামি হৃদয় হাসান রাজু (৩০)কে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার রাতে থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের নির্দেশনায় এএসআই মাজাম্মল হকসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালাই ইউনিয়নের পাঁচগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত রাজু উপজেলার শিলকোঁড় পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহিম প্রামাণিকের ছেলে। তার বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার একটি মাদক মামলায় আদালত ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ২১টি মামলা রয়েছে। এর মধ্যে ৭টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Check Also

শিবগঞ্জে প্রগতি সংস্থার উদ্যেগে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে নতুন পোষাক উপহার

বগুড়া সংবাদ :  বগুড়ার শিবগঞ্জে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রগতি কল্যাণ সংস্থা’র উদ্যোগে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *