সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ফল ব্যবসায়ী সমিতির ৭ম ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সেকেন্দার কাজী সভাপতি, আলমগীর হোসেন সাধারণ সম্পাদক

 

বগুড়া সংবাদ : বগুড়ায় ফল ব্যবসায়ী সমিতির ৭ম ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সেকেন্দার কাজী সভাপতি, আলমগীর হোসেন সাধারণ সম্পাদক
বগুড়া প্রতিনিধি: বগুড়া ফল ব্যবসায়ী সমিতির ৭ম ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সমিতির কার্যালয় সামনে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৬টি পদের বিপরীতে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সমিতির ৮৫৮ জন ভোটারের মধ্যে ৭৯৫ জন স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নাজমুল হুদা পপন ফলাফল ঘোষণা করেন। এতে ৫১৮ ভোট পেয়ে সেকেন্দার কাজী সভাপতি পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক পেয়েছেন ১৯৪ ভোট এবং স্বাধীন আহম্মেদ পেয়েছেন ৬৩ ভোট। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল মোতালেব শেখ ও শামীম আহমেদ ফাইন।
সাধারণ সম্পাদক পদে ৩৯০ ভোট পেয়ে আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ রানা পেয়েছেন ২২৮ ভোট এবং লিটন মণ্ডল পেয়েছেন ১৪৭ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে মামুন শেখ নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে ৬২০ ভোট পেয়ে শরিফুল ইসলাম সোহাগ, অর্থ সম্পাদক পদে ৫২৪ ভোট পেয়ে মতিউর রহমান এবং সমাজকল্যাণ সম্পাদক পদে ৩৮৮ ভোট পেয়ে শ্রী লিটন চন্দ্র দাস নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন রহমান আরিফ, ওয়াসিম প্রামাণিক ও তোফায়েল আহমেদ। এছাড়া দপ্তর সম্পাদক পদে আব্দুস সামাদ সরকার, ক্রীড়া সম্পাদক পদে রাজু, ধর্মীয় সম্পাদক পদে বজলুর রশিদ, সাংস্কৃতিক সম্পাদক পদে রিমন ফকির
প্রচার সম্পাদক পদে আশরাফ আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন সদস্য সচিব লিটন শেখ বাঘা। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন মোঃ মনছুর রহমান, মোঃ আকতার হোসেন প্রামাণিক, সোনা দাস।
নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীলরা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তারা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজার ব্যবস্থাপনা উন্নয়ন এবং পারস্পরিক ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে, নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন সমিতির সদস্যরা। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বগুড়ার ফল ব্যবসা আরও সমৃদ্ধ হবে এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

Check Also

বগুড়ার শিবগঞ্জ, মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত

বগুড়া সংবাদ: রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীরবাড়ী এবং নবগঠিত মোকামতলা উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *