সর্বশেষ সংবাদ ::

বগুড়ার গাবতলীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

বগুড়া সংবাদ : বগুড়ার গাবতলী উপজেলায় বজ্রপাতে সুমন  নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালি গ্রামে ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সময় সুমন বাড়ির বাইরে অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের মাঝে চলছে আহাজারি। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করেছেন এবং খারাপ আবহাওয়ার সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

Check Also

বগুড়ার শিবগঞ্জ, মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত

বগুড়া সংবাদ: রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীরবাড়ী এবং নবগঠিত মোকামতলা উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *