সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় বাংলা নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা

 

বগুড়া সংবাদ : বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (পহেলা বৈশাখ) সকালে উপজেলা চত্বর থেকে এক আনন্দঘন বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সিও অফিস, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান, সহকারী কমিশনার (ভূমি) তহিদুল ইসলাম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, জাসাসের সভাপতি নূর মোহাম্মদ তালুকদার রুবেলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সামাজিক সংগঠন, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।
পরে উপজেলা শিল্পকলা একাডেমি ও জাসাসের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এদিকে, নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন চত্বরে পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। মেলায় বিভিন্ন ধরনের স্টল অংশগ্রহণ করেছে।

Check Also

বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রধান শিক্ষক নিহত

বগুড়া সংবাদ ‌: বগুড়ার শিবগঞ্জে আলুবোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আশরাফ আলী (৫৬) নামে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *