সর্বশেষ সংবাদ ::

লাইসেন্স ছাড়াই “ছ” মিল পরিচালনা: ৩ “ছ” মিল মালিকসহ চার জনকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে লাইসেন্স ছাড়াই “ছ” মিল পরিচালনার দায়ে তিন “ছ” মিল মালিকসহ চার জনকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে আদমদীঘি ব্রিজের পশ্চিম পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম এসব “ছ” মিলে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন ।
জরিমানা প্রাপ্তদের মধ্যে- মেসার্স রাহিম স’মিলের মালিক হামিদুল ইসলামকে (৪৮) ১০ হাজার টাকা, মেসার্স কারিমা “ছ” মিলের মালিক রাশিদুল ইসলামকে (৩৪) ১০ হাজার টাকা এবং মেসার্স নাহিদ “ছ” মিলের মালিক দুলাল হোসেনকে (৬৫) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে উপজেলার কালাইকুড়ী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সোহেল কে (৪২) পাঁচশত টাকা জরিমানা করা হয়

Check Also

বগুড়ায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বগুড়া সংবাদ : বগুড়ায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা ও লার্ভিসাইড প্রয়োগ অভিযান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *