সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা ,শিবগঞ্জ ,বগুড়া) :
বগুড়ার শিবগঞ্জে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সহায়তায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার ( ১৩ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। উপজেলা কুষি অফিসার আব্দুল হান্নান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ( ভারপ্রাপ্ত) এস এম তাজুল ইসলাম সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান প্রমূখ।
কৃষি অফিসের সূত্রে জানাযায় প্রাথমিকভাবে ৩০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।পর্যায়ক্রমে উপজেলার মোট ২,২০০ জন কৃষক এ সুবিধার আওতায় আসবেন।

এ উদ্যোগের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের আর্থিক চাপ কমবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, “কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে এবং তাদের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে যাচ্ছে।
স্থানীয় কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে বীজ ও সার পেয়ে তারা উপকৃত হবেন এবং কৃষি উৎপাদন আরও বাড়াতে উৎসাহিত করবে।

Check Also

আদমদীঘিতে মাটি খেকোদের কাছে জিম্মি এলাকাবাসী; নিরব ভূমিকায় প্রশাসন

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলায় প্রশাসনের তৎপরতা না থাকায় অবৈধ ভাবে পুকুর খননের হিড়িক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *