সর্বশেষ সংবাদ ::

বগুড়ার গাবতলীতে তারেক রহমানের আগমন উপলক্ষে মাঠ পরিদর্শন

বগুড়া সংবাদ  (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া)  : আগামী ২০ এপ্রিল বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে মাঠ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার ও সমাজকল্যাণ মন্ত্রী জনাব জাহিদ হাসান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু এবং বগুড়া-০৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান ,গাবতলী উপজেলা বিএনপির সহ সভাপতি জুলফিকার হায়দার গামা, সাধারণ সম্পাদক এনামুল হক নতুন সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আগামী অনুষ্ঠানের সফল আয়োজন নিশ্চিত করতে সংশ্লিষ্টরা বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং সার্বিক প্রস্তুতি তদারকি করেন।

Check Also

সরকার প্রদত্ত¡ ভিজিএফের চাল বিতরণে কোন প্রকার অনিয়ম করা যাবে না কাহালুর বীরকেদার ইউনিয়নে –ইউএনও মলিহা খানম

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মলিহা খানম বলেন, সরকার প্রদত্ত¡ ভিজিএফের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *