সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জুলাই শহীদদের কবর জিয়ারত করলেন নাসির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম


বগুড়া সংবাদ : জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বগুড়া শহরের নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
বুধবার (১৫ জুলাই, ২০২৬) জোহরের নামাজের পর আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহাদী, যুগ্ম সদস্য সচিব গাজি সালাউদ্দিন তানভীর, যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, বগুড়া জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব মো. আবদুস সবুর সুমন এবং জাতীয় ছাত্রশক্তি বগুড়া জেলা শাখার সদস্য সচিব সৈকত আলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বগুড়ার জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানসহ বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যেসব শহীদ আত্মত্যাগ করেছেন, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মোনাজাত পরিচালনা করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। এ সময় শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

Check Also

বগুড়া জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলমের পিতার মাগফিরাতে দোয়া মাহফিল

বগুড়া সংবাদ   :  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের পিতা মরহুম আলহাজ্ব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *