সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি

বগুড়া সংবাদ : বগুড়া চেলোপাড়া-সান্দারপট্টি কর্তৃক যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং প্রকৃত দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাতমাথায় এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও শহরের বিভন্ন এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন।

বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হোসেন আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহরিয়র গর্কি, শহর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রুহুল আমিন রুবেল, যুগ্ম সম্পাদক মোমিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আমিন পশারী, শহর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা পলাশ, মোতালেব শেখ প্রমুখ।
বক্তব্যে নেতাকর্মীরা বলেন, বগুড়া চেলোপাড়া-সান্দারপট্টি কর্তৃক জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান সম্ভু, শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিলুর রহমান শাওন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, ২০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুর রহমান রাহুল, ২০নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রায়হান প্রামানিক, শহর যুবদলের সহ-ধর্মীয় সম্পাদক আব্দুল সামাদ, শহর যুবদল নেতা নিরবসহ অন্যান্য নেতাকর্মীর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। একই সাথে তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। চেলোপাড়া-সান্দারপট্টি এলাকার অপরাধীদের অত্যাচারে শহরের মানুষ অতিষ্ঠ।
তারা বলেন, প্রতিদিন শহরে আসা বিভিন্ন মানুষের পকেট কেটে নিঃস্ব করে দিচ্ছে। তারা বিনা কারণে আশপাশের এলাকার মানুষের বাড়িতে আগুন দেওয়া, লুটপাট, ডাকাতিসহ নানা অপকর্ম করে যাচ্ছে। প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। চেলোপাড়া-সান্দারপট্টির অপরাধীরা অপকর্ম করে অন্যায়ভাবে সেই অপকর্মের দায়ভার আরেকজনের উপর চাপিয়ে দেয়। মিথ্যা মামলা করে করে হয়রানি করে। আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রশাসন যদি তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেয় তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

Check Also

আদমদীঘিতে সওজের জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ কাজ চলছে অবাধে; প্রশাসন নীরব

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের পশ্চিম বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় আঞ্চলিক মহাসড়কের সড়ক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *