সর্বশেষ সংবাদ ::

খবরের ফেড়িওয়ালা আদমদীঘির মোকলেছ আর নেই

বগুড়া সংবাদ : সকালের আলো ফুটলেই নিত্য নতুন খবরের পসরা নিয়ে কলিং বেল বাজাতো খবরের ফেড়িওয়ালা মোকলেছার রহমান সাখিদার। আজ সে নিজেই খবর হয়ে গেল। আর কখনও আদমদীঘির সংবাদপত্র পাঠকদের কাছে খবরের কাগজ নিয়ে সূর্যোদয়ের সাথে সাথে পৌঁছাবে না মোকলেছার রহমান। গতকাল শনিবার রাত ১২ টায় বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের সংবাদপত্র বিতরণকারী মোকলেছার রহমান (৬৫) মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি …….রাজেউন)। মোকলেছার রহমান উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত ময়েজ সাখিদারের ছেলে। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বগুড়া-৩ আসনের সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার সহ রাজনৈতিক বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও উপজেলার সকল সাংবাদিকবৃন্দ। রোববার বাদ জোহর নামাজে

Check Also

আদমদীঘিতে সওজের জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ কাজ চলছে অবাধে; প্রশাসন নীরব

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের পশ্চিম বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় আঞ্চলিক মহাসড়কের সড়ক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *