সর্বশেষ সংবাদ ::

বগুড়া পৌরপার্কে যুবক ছুরিকাহত

বগুড়া সংবাদ : বগুড়া শহরের পৌর পার্ক এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুন (২০) নামে এক যুবক আহত হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। আহত মুন সদর উপজেলার সাবগ্রাম এলাকার আব্দুস সামাদের ছেলে।স্বজনরা জানান, আজ রোববার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের পৌরপার্ক এলাকায় মুন একদল দুর্বৃত্তের কবলে পড়েন। এসময় তারা তাকে ছুরিকাঘাত করে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এরপর তাকে স্থানীয় জনগণ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়।এ ব্যাপারে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আনাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে আজ রোববার (২৯ মার্চ) রাত ৯টা পর্যন্ত থানায় আহত মুনের স্বজনদের পক্ষে কেউ মামলা করেনি। মামলা দায়ের করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Check Also

দুপচাঁচিয়া মহিলা কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন

বগুড় সংবাদ :  বগুড়ার দুপচাঁচিয়া মহিলা কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাসের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *