সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে দূর্গোৎসব উপলক্ষে পুজা উদযাপন পরিষদের প্রস্তুতি অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  : আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ,শান্তিপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে মন্দির কমিটি নের্তৃবৃন্দের সাথে এক প্রস্তুতি মুলক সভা ও সান্তাহার পৌর পুজা উদযাপন পরিষদের পুর্বের কমিটি বিলপ্তি করে নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে সান্তাহার রথবাড়ী রাধামাধব মন্দির প্রাঙ্গনে উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিহির কুমার সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতা এ্যাডঃ রবীন্দ্র নাথ সাহা, বাদল মৈত্র,ডাঃ বিপুল সরকার, উদয় সরকার, ডাঃ ননী গোপাল বর্মন, কীর্তনিয়া শ্যামল পাল, প্রদীপ সরকার, নিতিশ পাল, মদন মোহন সরকার, রাজ কুমার সাহা মিন্টু, নিপেন সরকার, ভুষন সরকার, দীপিল গুপ্ত, উৎপল ঘোষ, হারান সরকার সহ উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি, সম্পাদকবৃন্দ।

সভায় এবার উপজেলার ৬৯ টি পুজা মন্ডবে শারদীয় দুর্গা পুজা নিরাপত্তার সহিত সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য সকল মন্দির কমিটির নের্তৃবৃন্দদের সর্তকতা ও দায়িত্বশীল হতে পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে নির্দ্দেশনা দেয়া হয়। পরে সভায় উপস্থিত সকলের সর্বসম্মতি ক্রমে সান্তাহার পৌর পুজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বিলপ্তি করে  দীলিপ কুমার গুপ্ত কে সভাপতি ও রাজ কুমার সাহা মিন্টু কে সাধারন সম্পাদক  করে ৫১ সদস্য বিশিষ্ঠ সান্তাহার পৌর পুজা উদযাপন পরিষদের নতুন কমিটি ঘোষনা করা হয়।

Check Also

বগুড়া পার্ক মসজিদে পবিত্র সিরাতুন্নবী সা: পালিত

বগুড়া সংবাদ  : বৃহস্পতিবার রাতে বগুড়া শহরের কেন্দ্রস্থল বাইতুল বারী পার্ক জামে মসজিদে পবিত্র সিরাতুন্নবী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *